ঈদে বান্দরবানের চারটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে ২ দিন প্রবেশ ফ্রি ঘোষণা

ঈদে বান্দরবানের চারটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে ২ দিন প্রবেশ ফ্রি ঘোষণা

ঈদে বান্দরবানের চারটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে ২ দিন প্রবেশ ফ্রি ঘোষণা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসন জেলার চারটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ২৮ মে সবার জন্য ভ্রমণ উন্মুক্ত ঘোষণা করেছিল। এবার সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে ২৮ ও ২৯ মে দুই দিন বিনামূল্যে প্রবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

ফলে পর্যটকদের প্রতি স্পটে জনপ্রতি ৫০ টাকা করে সাশ্রয় হবে।

সোমবার (২৫ মে) বিকেলে বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রে আগামী ২৮ ও ২৯ মে দুই দিন সব দর্শনার্থী বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের জন্য ঈদ উপলক্ষ্যে পর্যটনকেন্দ্রগুলো ভ্রমণে ছাড়ের ঘোষণায় খুশি পর্যটকরা।

জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। এ ধরনের পদক্ষেপ পর্যটন খাতকে আরও প্রাণবন্ত করে তুলবে এবং পর্যটকদের বান্দরবান ভ্রমণে আরও আগ্রহী করবে বলে আশাবাদী সবাই।

বান্দরবান জিপ, মাইক্রোবাস, কার মালিক সমবায় সমিতির সভাপতি মো. নাছিরুল আলম জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে এবারের ঈদে ২৮ ও ২৯ মে পর্যটকদের ভ্রমণের জন্য বিনোদনকেন্দ্রগুলো ফ্রি করে দেওয়ায় সবাই খুশি। আর এই ঘোষণায় এবার বান্দরবানে আশা রাখছি আরও পর্যটক বাড়বে।

এর আগে বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে শুধু ২৮ মে একদিন চারটি পর্যটন কেন্দ্র খোলা রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। এবার পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ২৮ ও ২৯ মে দুই দিন বান্দরবানের জনপ্রিয় পর্যটনকেন্দ্র নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেকে বিনামূল্যে প্রবেশের ঘোষণা দেওয়া হলো।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *