রামগড়ে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে মারমা যুবক গ্রেফতার, আলামত জব্দ

রামগড়ে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে মারমা যুবক গ্রেফতার, আলামত জব্দ

রামগড়ে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে মারমা যুবক গ্রেফতার, আলামত জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে একেএক মারমা যুবকেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে মোবাইল ফোন, জুয়া সংক্রান্ত হিসাবের খাতা ও অনলাইন পোর্টালের স্ক্রিনশটসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (০২ জুন ২০২৬) থানায় এবিষয়ে নিয়মিত মামলা রুজু করা হয়। এর আগে, গতকাল সোমবার (০১ জুন) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পৌরসভার ৪নং ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে এসআই (নিরস্ত্র) মো. আব্দুল মান্নান মিয়া সঙ্গীয় ফোর্সসহ আসামি ক্যজাই মারমা (৩৯)-এর বসতঘরে তল্লাশি চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২–৩ জন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘরের ভেতর থেকে ক্যজাই মারমাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অনলাইন পোর্টাল ব্যবহার করে জুয়া খেলার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। তার ব্যবহৃত অ্যান্ড্রয়েড ও বাটন মোবাইল ফোন থেকে বিভিন্ন সিম, কল ডাটা এবং অনলাইন জুয়ার ওয়েবসাইট সংক্রান্ত তথ্য পাওয়া যায় বলেও উল্লেখ করা হয়েছে।

জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে একটি কালো রঙের OPPO অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি SYMPHONY বাটন মোবাইল ফোন, একটি ৩০ পাতার খাতা যেখানে জুয়ার টাকার হিসাব লেখা রয়েছে এবং দুটি অনলাইন জুয়ার পোর্টালের স্ক্রিনশট।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার মাধ্যমে আর্থিক লেনদেন ও স্থানীয় যুবকদের উৎসাহিত করার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এর ২০/২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি এসআই মনিরুজ্জামান ঈমনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং পলাতক অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed