লংগদুতে মাদক, বাল্যবিবাহ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান

লংগদুতে মাদক, বাল্যবিবাহ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান

মাদক, বাল্যবিবাহ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান লংগদুতে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির লংগদু উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে এ মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সাইদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৌরভ সেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাফিল হক, লংগদু প্রেসক্লাবের সভাপতি মো. এখলাছ মিঞা খান, উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লংগদু উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দীন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তারা, শিক্ষক, সাংবাদিক এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সামাজিক বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদকদ্রব্যের বিস্তার রোধে কঠোর নজরদারি বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং সংশ্লিষ্ট আইন কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, মাদক ও বাল্যবিবাহ শুধু ব্যক্তি বা পরিবারের সমস্যা নয়, বরং এটি পুরো সমাজের জন্য হুমকি। তাই এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

সভায় কৃষি ও মৎস্য খাতের উৎপাদন বৃদ্ধি, কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান, জলজ সম্পদ সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি সরকারি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকল দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। তবে একটি নিরাপদ, মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে সরকারি সংস্থার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে লংগদুকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও উন্নয়নবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

সভা শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed