ছয় মাসে তিন পার্বত্য জেলায় ১,৫২০টি চাঁদাবাজির অভিযোগ, জননিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপের দাবি

ছয় মাসে তিন পার্বত্য জেলায় ১,৫২০টি চাঁদাবাজির অভিযোগ, জননিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপের দাবি

ছয় মাসে তিন পার্বত্য জেলায় ১,৫২০টি চাঁদাবাজির অভিযোগ, জননিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপের দাবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামে চলতি বছরের প্রথম ছয় মাসে ১ হাজার ৫২০টি চাঁদাবাজির ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) চেয়ারম্যান কাজী মো. মজিবুর রহমান। তিনি বলেন, চাঁদাবাজি, অপহরণ, হত্যা ও অন্যান্য সহিংস কর্মকাণ্ডের কারণে পার্বত্যাঞ্চলের সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বান্দরবান প্রেসক্লাবে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে উপস্থাপিত প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় প্রায় ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪৭টি অপহরণ এবং ১৬টি হত্যাকাণ্ডের ঘটনা রয়েছে বলে উল্লেখ করা হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, পার্বত্যাঞ্চলে চাঁদাবাজি এখন একটি বড় নিরাপত্তা সংকটে পরিণত হয়েছে। সংগঠনটির দাবি অনুযায়ী, গত ছয় মাসে ১ হাজার ৫২০টির বেশি চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এছাড়া অপহরণ, মুক্তিপণ আদায়, শিশু-কিশোরদের জোরপূর্বক সশস্ত্র কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, নারী নির্যাতন এবং ভূমি দখলের মতো ঘটনাও উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে।

কাজী মো. মজিবুর রহমান বলেন, এসব ঘটনার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন, ব্যবসা-বাণিজ্য এবং পার্বত্য অঞ্চলের সামগ্রিক স্থিতিশীলতা ব্যাহত হচ্ছে। তিনি পার্বত্যাঞ্চলে শান্তি, নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।

সংবাদ সম্মেলনে বক্তারা এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানান। একই সঙ্গে পার্বত্য অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় রাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন. জাকিরসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্য ও পরিসংখ্যান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নিজস্ব দাবি। এ বিষয়ে অভিযুক্ত পক্ষ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত হয়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed