ভারতের মণিপুরে ৬ নাগা যুবকের লাশ উদ্ধার, ক্ষোভে উত্তাল রাজ্য

ভারতের মণিপুরে ৬ নাগা যুবকের লাশ উদ্ধার, ক্ষোভে উত্তাল রাজ্য

ভারতের মণিপুরে ৬ নাগা যুবকের লাশ উদ্ধার, ক্ষোভে উত্তাল রাজ্য
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের কাংপোকপি জেলা থেকে অপহৃত ৬ নাগা যুবকের লাশ উদ্ধারের ঘটনায় পুরো রাজ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। গত মে মাসে অপহৃত হওয়ার পর, যৌথ তল্লাশি অভিযানের মাধ্যমে বুধবার (১০ জুন) তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো মণিপুর রাজ্য বর্তমানে ক্ষোভে উত্তাল।

স্থানীয় সূত্র ও পরিবারগুলোর অভিযোগ, কুকি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ওই যুবকদের অপহরণের পর হত্যা করেছে। লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নাগা অধ্যুষিত বিভিন্ন এলাকায় হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। সেনাপতি ও উখরুলসহ একাধিক জেলায় যানবাহনে আগুন দেওয়া এবং সরকারি স্থাপনায় হামলার ঘটনা ঘটে।

রাজধানী ইম্ফলেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। জওহরলাল নেহরু মেডিকেল সায়েন্সেস ইনস্টিটিউটের বাইরে বিপুল মানুষের জড়ো হওয়ার পর অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

নাগা সংগঠনগুলোর দাবি, অপহৃতদের মুক্তির বিষয়ে আলোচনা চললেও শেষ পর্যন্ত তাদের হত্যা করা হয়েছে। ইউনাইটেড নাগা কাউন্সিলসহ বিভিন্ন সংগঠন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।

গত মে মাসে নাগা ও কুকি গোষ্ঠীর মধ্যে একাধিক অপহরণের ঘটনা ঘটে। পরে মধ্যস্থতার মাধ্যমে কিছু বন্দিকে মুক্তি দেয়া হলেও ছয় নাগা যুবককে আর ফেরত পাওয়া যায়নি। তাদের উদ্ধারে একাধিক অভিযান চালানো হয়, যার পর বুধবার লাশ উদ্ধার করা হয়।

এদিকে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও সমালোচনা বাড়ছে। বিরোধী দলগুলোর অভিযোগ, দীর্ঘদিনের অস্থিরতা নিয়ন্ত্রণে কেন্দ্র ও রাজ্য সরকার কার্যকর রাজনৈতিক সমাধান দিতে ব্যর্থ হয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *