জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বৃদ্ধকে পুশ-ইনের চেষ্টা নিয়ে উত্তেজনা

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বৃদ্ধকে পুশ-ইনের চেষ্টা নিয়ে উত্তেজনা

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বৃদ্ধকে পুশ-ইনের চেষ্টা নিয়ে উত্তেজনা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে এক বৃদ্ধকে বাংলাদেশে পুশ-ইনের (অনুপ্রবেশ) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয়দের সহায়তায় বিজিবি তাৎক্ষণিকভাবে তাকে পুশব্যাক করে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠিয়েছে।

রোববার (১৪ জুন) সকাল আটটার দিকে উপজেলার ধরঞ্জি ইউনিয়নের হাটখোলা সীমান্তের ২৭৯ নম্বর প্রধান পিলারের কাছে এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ওই বৃদ্ধকে সীমান্তের শূন্যরেখায় বসিয়ে রাখে বিএসএফ, যা নিয়ে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, ভোরের দিকে ৭০ থেকে ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। সকালে সীমান্তসংলগ্ন মাঠে কৃষকেরা কাজ করার সময় ওই বৃদ্ধ তাদের কাছে এসে খাবার ও পানি চান। এ সময় তিনি নিজেকে ভারতের নাগরিক পরিচয় দিয়ে জানান, বিএসএফ তাকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে।

পরে কৃষকরা বিষয়টি হাটখোলা বিজিবি ক্যাম্পে জানালে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় তাকে আবার ভারতীয় সীমান্তে ফেরত পাঠান। কিন্তু বিএসএফ তাকে গ্রহণ না করে সীমান্তের শূন্যরেখার একটি ডোবায় ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখে।

হাটখোলা গ্রামের বাসিন্দা বাবু হোসেন বলেন, বৃদ্ধ লোকটি খুব তৃষ্ণার্ত ছিলেন। ওনারে আমরা পানি খাওয়াই। পরে বিজিবি ওনাকে ফেরত পাঠালেও বিএসএফ ওনাকে শূন্যরেখায় বসিয়ে রাখে। ভারতের মথুরাপুর বিএসএফ ক্যাম্পের কাছে আরও অনেক লোকজনকে জড়ো করে রাখা হয়েছে বলে আমরা খবর পেয়েছি। তাদেরও পুশ-ইনের চেষ্টা করা হতে পারে।

বিজিবির নায়েব সুবেদার মাহবুবুর রহমান জানান, পুশ-ইন করা বৃদ্ধ ভারতের নাগরিক। বিজিবি তাকে পুশব্যাক করেছে। বিকেল পর্যন্ত বিএসএফ তাকে ভারতের অভ্যন্তরে নেয়নি। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *