কক্সবাজারের রামুতে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ২
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের রামুতে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ৪০ হাজার ইয়াবাসহ ২ জনকে আটক করেছে বিজিবি। সংস্থাটির দাবি, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাক।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, উখিয়ার উত্তর বড়বিল এলাকার মো. কালুর ছেলে আব্দুল আলম (৩৩) ও তমির হোসেনের ছেলে মাহমুদুল হক (৪৬)।

লেফট্যানেন্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে সন্দেহজনক একটি সিএনজি চালিত অটোরিকশা থামানো হয়। এসময় দুই ব্যক্তিকে তল্লাশি করে কার্টুনের ভেতর অভিনব কায়দায় লুকায়িত ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। মাদকগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাক।
উদ্ধারকৃত মাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিরি এই কর্মকর্তা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।