প্রয়াত বিজিবি সদস্য রুপন কান্তি দের পরিবারের পাশে দাঁড়াল মারিশ্যা জোন

প্রয়াত বিজিবি সদস্য রুপন কান্তি দের পরিবারের পাশে দাঁড়াল মারিশ্যা জোন

প্রয়াত বিজিবি সদস্য রুপন কান্তি দের পরিবারের পাশে দাঁড়াল মারিশ্যা জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রয়াত বিজিবি সদস্য হাবিলদার শ্রী রুপন কান্তি দের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)। জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই মারিশ্যা জোনের পক্ষ থেকে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। একই সঙ্গে জোন অধিনায়কের পক্ষ থেকে পরিবারের কাছে শোকবার্তা ও একটি ফ্রুট বাস্কেট (ফলের ঝুড়ি) পাঠানো হয়।

জানা গেছে, হাবিলদার শ্রী রুপন কান্তি দে দীর্ঘ ২২ বছরের চাকরি জীবনে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি ২০২৫ সালের ২২ এপ্রিল খাগড়াছড়ি সদরস্থ ৩২ বিজিবি থেকে অবসর গ্রহণ করেন। অবসরের পর তিনি পরিবার-পরিজন নিয়ে নিজ বাড়িতে বসবাস করছিলেন।

শারীরিক অসুস্থতাজনিত কারণে মঙ্গলবার সকালে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মারিশ্যা জোনের পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

স্থানীয়রা জানান, রুপন কান্তি দে কর্মজীবনে একজন দায়িত্বশীল ও সৎ সদস্য হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করে তিনি সহকর্মীদের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় এক ধরনের শূন্যতার সৃষ্টি হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।