কুতুবদিয়ায় দুই দিন ধরে সাগরে ভাসতে থাকা ৪ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

কুতুবদিয়ায় দুই দিন ধরে সাগরে ভাসতে থাকা ৪ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

কুতুবদিয়ায় দুই দিন ধরে সাগরে ভাসতে থাকা ৪ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (১৯ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজার থেকে ‘এফবি সৌরভ’ নামের একটি ফিশিং বোট চার জেলেকে নিয়ে সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে। গত বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টার দিকে কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে ভাসতে থাকে।

পরদিন শুক্রবার সকাল ৯টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে জেলেরা সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড উদ্ধার অভিযান শুরু করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সমুদ্রে টহলরত বাংলাদেশ কোস্ট গার্ডের একটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছে বিকল ফিশিং বোটসহ চার জেলেকে জীবিত উদ্ধার করে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া জেলেদের সঙ্গে ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *