নানিয়ারচরে সেনাবাহিনীর অভিযানে চুরি হওয়া প্রায় ১৫ লাখ টাকার গোল কাঠ উদ্ধার

নানিয়ারচরে সেনাবাহিনীর অভিযানে চুরি হওয়া প্রায় ১৫ লাখ টাকার গোল কাঠ উদ্ধার

নানিয়ারচরে সেনাবাহিনীর অভিযানে চুরি হওয়া প্রায় ১৫ লাখ টাকার গোল কাঠ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর দ্রুত ও তাৎক্ষণিক অভিযানে চুরি হওয়া প্রায় ১৫ লাখ টাকা মূল্যের গোল কাঠ উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর এই সফল অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আস্থা ফিরে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাবার বাগান এলাকা থেকে শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা বাজারমূল্যে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের গোল কাঠ চুরি করে নিয়ে যায়। বিষয়টি টের পেয়ে শনিবার সকালে কাঠের মালিক ও ব্যবসায়ী মো. সোহেল দ্রুত নানিয়ারচর সেনা জোনকে অবহিত করেন।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. সোহেল জানান, চুরির ঘটনা জানার পর তিনি সকাল আনুমানিক ৭টার দিকে নানিয়ারচর সেনা জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহিদুল্লাহর সঙ্গে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করেন।

খবর পাওয়ার পর নানিয়ারচর সেনা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমানের নির্দেশনায় সেনাবাহিনীর সদস্যরা দ্রুত অভিযান শুরু করেন। সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহিদুল্লাহ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুরি হওয়া কাঠের অবস্থান শনাক্ত করেন।

পরে সেনাবাহিনীর একটি বি-টাইপ টহল দল কৃষ্ণ মা ছড়া পুকুর এলাকায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া গোল কাঠ উদ্ধার করতে সক্ষম হয়।

অভিযান শেষে ভুক্তভোগী ব্যবসায়ী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত কাঠ নিজের বলে শনাক্ত করেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সেনাবাহিনীর দ্রুত, পেশাদার ও কার্যকর অভিযানের ফলে বিপুল পরিমাণ সম্পদ উদ্ধার সম্ভব হয়েছে। তাদের মতে, এ ধরনের তাৎক্ষণিক পদক্ষেপ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করে।

এ ঘটনায় স্থানীয়রা বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, জানমাল রক্ষায় সেনাবাহিনীর আন্তরিকতা ও দ্রুত প্রতিক্রিয়া অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে চুরি, বনসম্পদ লুট ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সেনাবাহিনীর নিয়মিত অভিযান স্থানীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed