খাগড়াছড়িতে ত্রিপুরা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন, অংশ নিচ্ছে ২৮ দল

খাগড়াছড়িতে ত্রিপুরা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন, অংশ নিচ্ছে ২৮ দল

খাগড়াছড়িতে ত্রিপুরা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন, অংশ নিচ্ছে ২৮ দল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি সদরের ঠাকুরছড়া উচ্চবিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ত্রিপুরা ফুটবল টুর্নামেন্ট-২০২৬। স্থানীয় ক্রীড়া চর্চা ও যুবসমাজকে সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

শুক্রবার বিকেলে বাংলাদেশ ত্রিপুরা যুবকল্যাণ সংসদ, খাগড়াছড়ি সদর উপজেলা শাখার উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি ফলেন ময় ত্রিপুরা। বক্তব্য রাখেন টুর্নামেন্টের সদস্যসচিব দহেন বিকাশ ত্রিপুরা এবং আহ্বায়ক সোহাগ ত্রিপুরা।

এছাড়াও অনুষ্ঠানে খাগড়াছড়ি ফুটবল একাডেমির সভাপতি রেভিলিয়াম রোয়াজা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মকে সুস্থ, সচেতন ও শৃঙ্খলাবদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। একইসঙ্গে এ ধরনের আয়োজন সম্প্রদায়গুলোর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় করে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইমাং বাকসা ক্লাব এবং বাঙালকাটি কিং ইলেভেন। খেলা ঘিরে মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও সমর্থনে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, এবারের টুর্নামেন্টে খাগড়াছড়ি, দীঘিনালা, মহালছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার মোট ২৮টি দল অংশগ্রহণ করছে। তারা আশা প্রকাশ করেন, এ আয়োজন পার্বত্য অঞ্চলে ফুটবল চর্চাকে আরও এগিয়ে নেবে এবং নতুন প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *