পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালকে অন্যত্র পদায়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি

পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালকে অন্যত্র পদায়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি

পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালকে অন্যত্র পদায়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পুনর্গঠন, বর্তমান প্রতিমন্ত্রী মীর হেলালকে অন্যত্র পদায়ন এবং পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিকে মন্ত্রী হিসেবে নিয়োগের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে ‘খাগড়াছড়ি পার্বত্য জেলার সর্বস্তরের নাগরিক সমাজ’-এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কাঠামো ও কার্যক্রম পুনর্বিন্যাস করা প্রয়োজন। তারা দাবি করেন, পার্বত্য অঞ্চলের জনগণের প্রত্যাশা ও স্বার্থের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে মন্ত্রণালয়ের নেতৃত্বে পার্বত্য এলাকার একজন প্রতিনিধিকে দায়িত্ব দেওয়া উচিত।

কর্মসূচি থেকে সাবেক পার্বত্য মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে উদঘাটন এবং তাকে পুনরায় মন্ত্রীর দায়িত্বে পুনর্বহালের দাবিও জানানো হয়। পাশাপাশি বর্তমান প্রতিমন্ত্রী মীর হেলালকে অন্যত্র পদায়নের দাবি তুলে ধরা হয়।

বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কার্যকর পরিচালনার জন্য একটি উপদেষ্টা পরিষদ গঠন এবং পার্বত্য অঞ্চলের সুষম ও টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন করা প্রয়োজন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

এ সময় সাংবাদিক ও জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক চাইথোয়াই মারমা, বিএনপির সাবেক নেতা চৌধুরী বেলাল, উক্রাচিং মারমাসহ বিভিন্ন ব্যক্তি স্মারকলিপিতে স্বাক্ষর করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *