দীঘিনালায় সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান: সবুজায়নের লক্ষ্যে ৩৬’শ গাছের চারা বিতরণ

দীঘিনালায় সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান: সবুজায়নের লক্ষ্যে ৩৬’শ গাছের চারা বিতরণ

দীঘিনালায় সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান: সবুজায়নের লক্ষ্যে ৩৬’শ গাছের চারা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর চলমান উদ্যোগের অংশ হিসেবে খাগড়াছড়ির দীঘিনালায় অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ অভিযান-২০২৬। এ উপলক্ষে স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালি জনগণের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (২১ জুন) বিকেলে দীঘিনালা জোনের উদ্যোগে তারাবুনিয়া নিউজিল্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দীঘিনালায় সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান: সবুজায়নের লক্ষ্যে ৩৬’শ গাছের চারা বিতরণ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল আল-আমিন।

অনুষ্ঠানে তিনি স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালি সম্প্রদায়ের মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির মোট ৩ হাজার ৬০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।

বিতরণকৃত চারাগুলোর মধ্যে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম বিভিন্ন প্রজাতির বৃক্ষ অন্তর্ভুক্ত ছিল।

দীঘিনালায় সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান: সবুজায়নের লক্ষ্যে ৩৬’শ গাছের চারা বিতরণ

এ সময় জোন অধিনায়ক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি শুধু চারা রোপণ নয়, প্রতিটি গাছের সঠিক পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় জনগণকে নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, বাজার চৌধুরী জেসমিন চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং পাহাড়ি-বাঙ্গালি সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ।

দীঘিনালায় সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান: সবুজায়নের লক্ষ্যে ৩৬’শ গাছের চারা বিতরণ

উপস্থিত স্থানীয়রা সেনাবাহিনীর এই পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পার্বত্য অঞ্চলে সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতা তৈরিতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *