সিলেট সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিলেট সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৩৭ লাখ টাকার বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৬ জুন) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন শ্রীপুর, বাংলাবাজার, সেনারহাট, লাফার্জ, প্রতাপপুর, মিনাটিলা এবং তামাবিল বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, চিনি, কম্বল, চিংড়ি মাছের রেণু, চকলেট ও সুপারি জব্দ করে। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় দেশীয় শিং মাছ ও রসুনও আটক করা হয়।

জব্দকৃত চোরাচালানি পণ্যের মোট আনুমানিক সিজার মূল্য ৩৬ লাখ ৯৬ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *