মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিজিবি ও গ্রামবাসীর বাধায় পণ্ড

মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিজিবি ও গ্রামবাসীর বাধায় পণ্ড

মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিজিবি ও গ্রামবাসীর বাধায় পণ্ড
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মেহেরপুরের মুজিবনগরে দশজনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার (২৯ জুন) ভোরে উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করে।

স্থানীয়রা জানিয়েছেন, ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার পাথরঘাটা গ্রামের দিক থেকে আন্তর্জাতিক সীমান্তের ১১০ নং মেইন পিলার দিয়ে ১০ জনকে পুশইনের চেষ্টা করে।

নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোজাম্মেল হক জানান, বিএসএফ সদস্যরা পুশইনের চেষ্টা করেছিল।

কিন্তু বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে সীমান্তের শুন্য রেখা থেকে তাদের ফেরত নেয়।

উল্লেখ্য, চলতি মাসে মেহেরপুর সীমান্তে ছয় দফা পুশইনের চেষ্টা করে বিএসএফ। গত ৬ জুন তেঁতুলবাড়ীয়া সীমান্তে ছয়জন, ১৯ জুন বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্তে চারজন, ২৫ জুন গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে সাতজন, ধলা সীমান্তে তিনজন এবং কাজিপুর সীমান্তে দুইজনকে পুশইনের চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *