রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে কাপ্তাইয়ের দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ধনপাতা বাজারমুখ এলাকায় আয়োজিত মেডিকেল ক্যাম্পে স্থানীয় দরিদ্র, অসহায় ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। চিকিৎসাসেবা নিতে দুর্গম এলাকার বিভিন্ন স্থান থেকে স্থানীয়রা ক্যাম্পে অংশ নেন।

সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম সাদিক শাহরিয়ার-এর তত্ত্বাবধানে ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসাররা এ চিকিৎসাসেবা প্রদান করেন।

চিকিৎসাসেবা গ্রহণকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, দুর্গম পার্বত্য এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *