হবিগঞ্জ সীমান্তে পুশ-ইন প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার

হবিগঞ্জ সীমান্তে পুশ-ইন প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার

হবিগঞ্জ সীমান্তে পুশ-ইন প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

হবিগঞ্জ জেলার ১০৩ কিলোমিটার সীমান্তজুড়ে অবৈধ অনুপ্রবেশ ও কথিত পুশ-ইনের চেষ্টা প্রতিরোধে নজরদারি ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৫৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ১৬টি বিওপি থেকে ২৪ ঘণ্টা টহল, গোয়েন্দা নজরদারি ও সতর্কতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে বাহিনীটি।

বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় উঠান বৈঠক, মাইকিং এবং জনসচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে। জেলা প্রশাসন, পুলিশ, আনসার-ভিডিপি, গ্রাম পুলিশ, স্থানীয় কৃষক, চা-বাগানের শ্রমিক ও সাধারণ মানুষের সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা আরও জোরদার হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নজরদারি কার্যক্রম কার্যকরভাবে পরিচালিত হচ্ছে এবং এখন পর্যন্ত হবিগঞ্জ সীমান্ত দিয়ে কোনো অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটেনি বলে দাবি করা হয়।

বাহিনীটির ভাষ্য অনুযায়ী, গত ২৭ ও ২৮ জুন রাতে এবং ভোরে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার তেলিয়াপাড়া ও গুইবিল সীমান্ত এলাকায় বিএসএফের কথিত একাধিক পুশ-ইনের চেষ্টা বিজিবির টহল দল শূন্যরেখায় প্রতিহত করেছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের সমন্বিত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবি টহল, গোয়েন্দা নজরদারি এবং জনসচেতনতামূলক কার্যক্রম আরও বৃদ্ধি করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *