বান্দরবানে রাবার বাগান থেকে ৬ রোহিঙ্গা শ্রমিক অপহরণের অভিযোগ

বান্দরবানে রাবার বাগান থেকে ৬ রোহিঙ্গা শ্রমিক অপহরণের অভিযোগ

বান্দরবানে রাবার বাগান থেকে ৬ রোহিঙ্গা শ্রমিক অপহরণের অভিযোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের একটি রাবার বাগান থেকে ছয় রোহিঙ্গা শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আলীক্ষ্যং মৌজার বড়ই ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। তবে কারা এ অপহরণের সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (৪ জুলাই) সকালে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, অপহৃতদের উদ্ধারে পুলিশ কাজ করছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অপহৃত শ্রমিকরা এর আগে বাবুলের মালিকানাধীন একটি রাবার বাগানে কাজ করছিলেন। সেখানে কাজ শেষ করার পর তারা কাওছারের মালিকানাধীন রাবার বাগানে জঙ্গল পরিষ্কারের কাজে যোগ দেন। শুক্রবার দিনের কাজ শেষে রাতে বাগানের স্টাফ কোয়ার্টারে অবস্থান করছিলেন তারা।

অভিযোগ অনুযায়ী, রাত সাড়ে ৯টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি বাগানে প্রবেশ করে শ্রমিকদের জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘটনার সময় সেখানে থাকা অন্যরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে অপহরণকারীদের পরিচয় কিংবা অপহরণের উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

রাবার বাগানের মালিক কাওছার জানান, শ্রমিকরা সারাদিন কাজ শেষে রাতে বাগানের কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় কয়েকজন সশস্ত্র ব্যক্তি এসে তাদের জোরপূর্বক তুলে নিয়ে যায়। কেন তাদের অপহরণ করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘটনার বিষয়ে আলীক্ষ্যং পুলিশ ফাঁড়িকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। অপহৃত শ্রমিকদের উদ্ধারে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত অপহৃত শ্রমিকদের নিরাপদ উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *