নজরুল বর্ষে মাটিরাঙ্গায় সাংস্কৃতিক আয়োজন, বিজয়ীদের হাতে পুরস্কার
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো নজরুল বর্ষ ২০২৬-২৭।
শনিবার (৪ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে ছিল পুরস্কার বিতরণ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও দর্শনকে ঘিরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। তাঁর হাত ধরেই বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার, যা অনুষ্ঠানকে দেয় বাড়তি প্রাণচাঞ্চল্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি প্রিয়া, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি জসিম উদ্দিন জয়নাল। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও স্থানীয় সুধীজনের উপস্থিতিতে মিলনায়তন হয়ে ওঠে জমজমাট।
পুরস্কার বিতরণ পর্ব শেষে মঞ্চ মাতিয়ে তোলেন স্থানীয় শিল্পীরা। তাঁদের কণ্ঠে নজরুল-সংগীত, ছন্দময় আবৃত্তি আর নৃত্যের তালে তালে ফুটে ওঠে বিদ্রোহী কবির সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনার নানা দিক। মনোজ্ঞ এই পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত দর্শক-শ্রোতাদের।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা, যা প্রতিযোগীদের মাঝে সৃষ্টি করে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন,মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
প্রসঙ্গত, সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২ জুলাই জাতীয় পর্যায়ে শুরু হওয়া তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬–২৭’ উদযাপনের কর্মসূচির আজ সমাপনী দিবস।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।