বিলাইছড়িতে পাহাড়ি যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী

বিলাইছড়িতে পাহাড়ি যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী

বিলাইছড়িতে পাহাড়ি যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সামাজিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটির বিলাইছড়িতে স্থানীয় পাহাড়ি যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিলাইছড়ি জোনের তত্ত্বাবধানে জোনের অধীনস্থ তাংখুইতাং আর্মি ক্যাম্পের উদ্যোগে মাইন্দাছড়া পাড়ায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে মেজর মো. সাকিব হাসানের নেতৃত্বে স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে পাড়ার খেলোয়াড়দের মাঝে একটি ফুটবল ও ১১টি জার্সি বিতরণ করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিক অংশ হিসেবে তরুণদের মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনের প্রতি আগ্রহী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় তরুণদের জন্য খেলাধুলার সুযোগ খুবই সীমিত। এ ধরনের সহায়তা তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে এবং যুবসমাজকে সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা মনে করেন, ক্রীড়া সামগ্রী বিতরণের এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় যুবসমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। একই সঙ্গে স্থানীয় জনগণের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।