দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ

দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ

দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদ থেকে সদ্য পদত্যাগ করা দীপেন দেওয়ানকে স্বপদে পুনর্বহাল এবং প্রতিমন্ত্রী মীর হেলালকে অপসারণের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘রাঙামাটি পার্বত্য জেলার সর্বস্তরের নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠিত কর্মসূচিতে শত শত নারী-পুরুষ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন। প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাঙামাটি প্রবীণ সংঘের সাধারণ সম্পাদক এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক সমাজের প্রতিনিধি অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা ইন্দু লাল চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বালুখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিজর গিরি চাকমা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সমীরণ বড়ুয়া, লোমা লুসাই, পল্লী চিকিৎসক দলের সাধারণ সম্পাদক নবাশীষ চাকমা, বিলাইছড়ি উপজেলার সচেতন নাগরিক প্রতিনিধি ইমাম হোসেন, সংস্কৃতিকর্মী নীতি ভূবন চাকমা এবং নাগরিক সমাজের নেতা ইন্টু মনি তালুকদার।

বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসন থেকে অ্যাডভোকেট দীপেন দেওয়ান দেশের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত হন। তাদের দাবি, তিনি পাহাড়ি ও বাঙালি—উভয় সম্প্রদায়ের মানুষের আস্থাভাজন ও জনপ্রিয় প্রতিনিধি। দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় তাঁর পদত্যাগ পার্বত্য অঞ্চলের মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।

তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের প্রত্যাশা ও জনমতের প্রতি সম্মান জানিয়ে দীপেন দেওয়ানকে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার পাশাপাশি প্রতিমন্ত্রী মীর হেলালকে অপসারণ করা উচিত। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে পার্বত্য অঞ্চলের একজন যোগ্য প্রতিনিধিকে বহাল রাখার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানান বক্তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *