বাংলাদেশ-চেক প্রজাতন্ত্রের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক

বাংলাদেশ-চেক প্রজাতন্ত্রের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক

বাংলাদেশ-চেক প্রজাতন্ত্রের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ ও চেক প্রজাতন্ত্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং তাঁর প্রতিনিধিদলকে স্বাগত জানিয়েছে চেক প্রজাতন্ত্র।

নয়া দিল্লিতে অবস্থিত চেক প্রজাতন্ত্রের দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ-চেক প্রজাতন্ত্রের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক

পোস্টে বলা হয়, সাম্প্রতিক সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান চেক সশস্ত্র বাহিনী, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং চেক প্রজাতন্ত্রের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি (এরোস্পেস) শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন।

বৈঠকগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন, প্রতিরক্ষা প্রশিক্ষণ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

বাংলাদেশ-চেক প্রজাতন্ত্রের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক

চেক দূতাবাসের মতে, এসব বৈঠকের মাধ্যমে চেক প্রতিরক্ষা প্রযুক্তি ও উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ও চেক প্রজাতন্ত্রের মধ্যে ভবিষ্যতে প্রতিরক্ষা শিল্প, সামরিক প্রযুক্তি এবং প্রতিরক্ষা-শিল্পভিত্তিক অংশীদারিত্ব গড়ে তোলার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

দূতাবাস আরও উল্লেখ করে, এই সফর দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি প্রতিরক্ষা, প্রযুক্তি এবং শিল্পখাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *