ভোমরা স্থলবন্দরে ভারতীয় দুই নাগরিক আটক, ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ

ভোমরা স্থলবন্দরে ভারতীয় দুই নাগরিক আটক, ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ

ভোমরা স্থলবন্দরে ভারতীয় দুই নাগরিক আটক, ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোস্টে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ২১৬টি ডায়মন্ডের নাকফুল, একটি ভারতীয় পণ্যবাহী ট্রাক এবং ভারতীয় দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গত ৯ জুলাই বিকেল আনুমানিক ৪টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা চেকপোস্ট এলাকায় একটি বিশেষ আভিযানিক দল অবস্থান নেয়।

তথ্য ছিল, ভারত থেকে বাংলাদেশে প্রবেশকারী একটি পণ্যবাহী ট্রাকে বিপুল পরিমাণ ডায়মন্ডের নাকফুল পাচারের চেষ্টা করা হবে। এরপর ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর থেকে একটি রপ্তানিকারক ট্রাক ভোমরা চেকপোস্টে প্রবেশ করলে বিজিবি সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে ট্রাক থেকে ২১৬টি ভারতীয় ডায়মন্ডের নাকফুল জব্দ করা হয়।

এ ঘটনায় চোরাচালানের অভিযোগে ট্রাকচালক সমরেশ দাস (পিতা: সন্তোষ দাস, গ্রাম: পানিতর, থানা: বসিরহাট, জেলা: উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ) এবং রাম মন্ডল (পিতা: সুধীর মন্ডল, বসিরহাট, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ) নামে ভারতীয় দুই নাগরিককে আটক করা হয়। একই সঙ্গে ভারতীয় নিবন্ধন নম্বর ডব্লিও বি ৫৯ বি ৯৯১৯-এর একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

May be an image of book of matches and text that says "ডায়মন্ড"

বিজিবি জানিয়েছে, জব্দকৃত ডায়মন্ডের নাকফুলের আনুমানিক মূল্য ৪৫ লাখ ৬২ হাজার টাকা এবং ভারতীয় ট্রাকটির মূল্য প্রায় ৮৫ লাখ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য ১ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, শুল্ক ফাঁকি দিয়ে এসব মূল্যবান পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, এ ধরনের অবৈধ চোরাচালানের কারণে একদিকে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রের রাজস্ব সুরক্ষায় বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed