খাগড়াছড়ি ও ফটিকছড়িতে বন্যাদুর্গত মানুষের পাশে মাটিরাঙ্গা জোন, দুই শতাধিক পরিবার পেল সহায়তা

খাগড়াছড়ি ও ফটিকছড়িতে বন্যাদুর্গত মানুষের পাশে মাটিরাঙ্গা জোন, দুই শতাধিক পরিবার পেল সহায়তা

খাগড়াছড়ি ও ফটিকছড়িতে বন্যাদুর্গত মানুষের পাশে মাটিরাঙ্গা জোন, দুই শতাধিক পরিবার পেল সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার প্রত্যন্ত এলাকা এবং চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন।

রোববার (১২ জুলাই) সকালে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে জরুরি ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। একই সঙ্গে চট্টগ্রামের ফটিকছড়ি এলাকায় চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক মানুষের মাঝেও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

খাগড়াছড়ি ও ফটিকছড়িতে বন্যাদুর্গত মানুষের পাশে মাটিরাঙ্গা জোন, দুই শতাধিক পরিবার পেল সহায়তা

ত্রাণ বিতরণকালে দুর্গত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন সেনাসদস্যরা এবং চলমান দুর্যোগে নিরাপদে থাকার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। স্থানীয়দের প্রয়োজন বিবেচনায় রেখে পর্যায়ক্রমে আরও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার আশ্বাসও দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, উপ-জোন অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

খাগড়াছড়ি ও ফটিকছড়িতে বন্যাদুর্গত মানুষের পাশে মাটিরাঙ্গা জোন, দুই শতাধিক পরিবার পেল সহায়তা

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানো সেনাবাহিনীর দায়িত্বের অংশ। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বন্যাদুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *