বান্দরবানের ডুবন্ত জনপদে সেনাবাহিনীর মানবিক অভিযান, ২৩২ পরিবারে স্বস্তি

বান্দরবানের ডুবন্ত জনপদে সেনাবাহিনীর মানবিক অভিযান, ২৩২ পরিবারে স্বস্তি

বান্দরবানের ডুবন্ত জনপদে সেনাবাহিনীর মানবিক অভিযান, ২৩২ পরিবারে স্বস্তি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় যখন পাহাড়ি বান্দরবানের বিভিন্ন জনপদ পানির নিচে তলিয়ে গিয়ে শত শত পরিবার চরম দুর্ভোগে পড়েছে, ঠিক সেই সময় মানবিক সহায়তা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন। দুর্গম ও পানিবন্দি এলাকায় পৌঁছে একদিনেই ২৩২টি পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি প্রায় শতাধিক মানুষকে চিকিৎসাসেবা প্রদান করেছে সেনাবাহিনী।

শনিবার (১১ জুলাই) বান্দরবান সদর জোনের উদ্যোগে জোন সদর ও ডুলুপাড়া ক্যাম্প থেকে দুটি পৃথক সেনা টহল দল বন্যাকবলিত এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে। এদিন বিকেলে পরিচালিত এ অভিযানে সেনাসদস্যরা দুর্গম এলাকায় পৌঁছে পানিবন্দি মানুষের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করেন।

বান্দরবানের ডুবন্ত জনপদে সেনাবাহিনীর মানবিক অভিযান, ২৩২ পরিবারে স্বস্তি

প্রথম দফায় বান্দরবান সদর উপজেলার রেইচা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লেমুঝিড়ি পাড়া এবং কুহালং ইউনিয়নের ডুলুপাড়া ও বটতলী পাড়ায় বন্যাকবলিত ৭২টি পরিবারের মাঝে খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

একই সঙ্গে সেনাবাহিনীর মোবাইল মেডিকেল টিম ৯৫ জন নারী, পুরুষ, শিশু ও প্রবীণকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও স্বাস্থ্যপরামর্শ প্রদান করে।

বান্দরবানের ডুবন্ত জনপদে সেনাবাহিনীর মানবিক অভিযান, ২৩২ পরিবারে স্বস্তি

একই দিনে জেলা প্রশাসনের অনুরোধে সেনাবাহিনীর আরেকটি টহল দল বান্দরবান সদর উপজেলার ব্রিগেডপাড়া ও ফজর আলী পাড়ায় গিয়ে পানিবন্দি আরও ১৬০টি পরিবারের হাতে জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেয়। বিকেল সাড়ে ৪টায় পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে দুর্গত মানুষের খাদ্যসংকট লাঘবে তাৎক্ষণিক সহায়তা প্রদান করা হয়।

সব মিলিয়ে দিনের মানবিক কার্যক্রমে বান্দরবান সদর জোনের উদ্যোগে ২৩২টি বন্যাকবলিত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ এবং ৯৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

বান্দরবানের ডুবন্ত জনপদে সেনাবাহিনীর মানবিক অভিযান, ২৩২ পরিবারে স্বস্তি

বান্দরবান সদর জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বের অংশ। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।

সেনাবাহিনী আরও জানিয়েছে, বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত মানুষের পাশে থেকে প্রয়োজন অনুযায়ী সব ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *