খাগড়াছড়িতে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

খাগড়াছড়িতে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

খাগড়াছড়িতে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টানা ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত এবং পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।

রোববার তারা উপজেলার ৪ নম্বর লতিবান ইউনিয়নের নালকাটা-শুকনাছড়ি সড়কের ভাঙা অংশ এবং পানছড়ি-খাগড়াছড়ি প্রধান সড়কের পানছড়ি সিনিয়র ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার চলমান সংস্কার কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও মানসম্মতভাবে মেরামত কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন, যাতে জনসাধারণের চলাচল দ্রুত স্বাভাবিক করা যায়।

এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন, পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদসহ উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণ ও বন্যার কারণে পানছড়ি উপজেলার বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় জনগণের চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রশাসনের কর্মকর্তারা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্বাসন এবং জনগণের দুর্ভোগ কমাতে মাঠপর্যায়ে সার্বক্ষণিক তদারকি ও সমন্বয় কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *