আশ্রয়কেন্দ্রে আশার আলো, ৫০০ বন্যার্তকে বিনামূল্যে চিকিৎসা দিল কাপ্তাই জোন

আশ্রয়কেন্দ্রে আশার আলো, ৫০০ বন্যার্তকে বিনামূল্যে চিকিৎসা দিল কাপ্তাই জোন

আশ্রয়কেন্দ্রে আশার আলো, ৫০০ বন্যার্তকে বিনামূল্যে চিকিৎসা দিল কাপ্তাই জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টানা ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। রাঙামাটি রিজিয়নের অধীন কাপ্তাই জোন বন্যাদুর্গত মানুষের জন্য কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে।

রোববার (১২ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এই বিশেষ মেডিকেল ক্যাম্পে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত নারী, শিশু ও বয়স্কদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন সেনাবাহিনীর মেডিকেল অফিসাররা।

সেনাবাহিনীর মেডিকেল টিম জানায়, বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় রেখে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা দেওয়া হয়েছে। অধিকাংশ শিশু সর্দি, ঠান্ডা ও কাশিতে আক্রান্ত ছিল। এছাড়া নারী ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত সমস্যা, হাঁপানি, শারীরিক দুর্বলতা, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

চিকিৎসাসেবা নিতে আসা আসমা বেগম বলেন, “আমার শিশু অসুস্থ হওয়ায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা নিতে এসেছি। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি।”

আরেক উপকারভোগী বৃদ্ধা শরিফা খাতুন বলেন, “সেনাবাহিনী আমার চিকিৎসা করেছে এবং বিনামূল্যে ওষুধ দিয়েছে। এতে আমি খুবই খুশি।”

৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, দীর্ঘ এক সপ্তাহের বেশি সময় ধরে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন প্রায় ৫০০ নারী, শিশু ও বয়স্ককে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে। তিনি এই সময়োপযোগী মানবিক উদ্যোগের জন্য সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

কাপ্তাই জোন সূত্রে জানা গেছে, দিনব্যাপী প্রায় ৫০০ জন বন্যাদুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। বিকেলে কাপ্তাই জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাজমুল কাদির শুভ, পিএসসি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। তিনি চিকিৎসাসেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এ সময় জোন অধিনায়ক বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। বন্যাকবলিত মানুষের প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা, মানবিক সহায়তা ও অন্যান্য সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *