লংগদু-নানিয়ারচর সড়ক দ্রুত বাস্তবায়নের আশ্বাস এমপি দীপেন দেওয়ানের

লংগদু-নানিয়ারচর সড়ক দ্রুত বাস্তবায়নের আশ্বাস এমপি দীপেন দেওয়ানের

লংগদু-নানিয়ারচর সড়ক দ্রুত বাস্তবায়নের আশ্বাস এমপি দীপেন দেওয়ানের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার বহুল প্রত্যাশিত লংগদু-নানিয়ারচর সংযোগ সড়কের নির্মাণকাজ দ্রুত শুরু করার আশ্বাস দিয়েছেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। পাশাপাশি উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যুৎবঞ্চিত ইউনিয়নগুলোতে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

বুধবার (২২ জুলাই) সকালে লংগদু সফরে পৌঁছালে উপজেলা প্রশাসন এবং দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংসদ সদস্য দীপেন দেওয়ানকে স্বাগত জানান।

লংগদু-নানিয়ারচর সড়ক দ্রুত বাস্তবায়নের আশ্বাস এমপি দীপেন দেওয়ানের

সফরকালে তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদের নবনির্মিত পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এরপর উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আয়োজিত পৃথক এক সভায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য।

লংগদু-নানিয়ারচর সড়ক দ্রুত বাস্তবায়নের আশ্বাস এমপি দীপেন দেওয়ানের

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীপেন দেওয়ান বলেন, লংগদু-নানিয়ারচর সংযোগ সড়ক বাস্তবায়ন এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে প্রকল্পটির কাজ দ্রুত এগিয়ে নিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মিত সেবাকার্যক্রমের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ নিয়মিত স্বাস্থ্যসেবা পান।

লংগদু-নানিয়ারচর সড়ক দ্রুত বাস্তবায়নের আশ্বাস এমপি দীপেন দেওয়ানের

দীপেন দেওয়ান জানান, পর্যায়ক্রমে উপজেলার বিদ্যুৎবিহীন তিনটি ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং মানুষের জীবনযাত্রার উন্নয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল যাতে প্রত্যন্ত এলাকার মানুষও সমানভাবে ভোগ করতে পারে, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে। স্থানীয় জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে লংগদুর সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *