পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সংঘাতময় পরিস্থিতির অবসান, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, নিরাপত্তা জোরদার, সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলা এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে বান্দরবানের হিলভিউ কনভেনশন হলে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ আরও জোরদার করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

বক্তারা আরও বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, জীবিকা পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলায় সরকার, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রশীদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসিফ ইকবালসহ জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান, আইনের শাসন প্রতিষ্ঠা এবং উন্নয়ন কর্মকাণ্ডে সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। তারা বলেন, সমন্বিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের ভিত্তি আরও সুদৃঢ় করা সম্ভব।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed