কাপ্তাই লেকে স্পিডবোট দুর্ঘটনা: নিখোঁজ নৌবাহিনী অফিসারের মরদেহ উদ্ধার

কাপ্তাই লেকে স্পিডবোট দুর্ঘটনা: নিখোঁজ নৌবাহিনী অফিসারের মরদেহ উদ্ধার

কাপ্তাই লেকে স্পিডবোট দুর্ঘটনা: নিখোঁজ নৌবাহিনী অফিসারের মরদেহ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাই লেকে স্পিডবোট দুর্ঘটনায় পানিতে পড়ে নিখোঁজ হওয়া বাংলাদেশ নৌবাহিনীর এক মাস্টার ওয়ারেন্ট অফিসারের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় দিনব্যাপী টানা উদ্ধার অভিযানের পর নৌবাহিনীর ডুবুরি দল তাঁর মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, গত ৩১ জুলাই (শুক্রবার) দুপুর আনুমানিক ১টার দিকে কাপ্তাই লেক সংলগ্ন বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির বোটপুল এলাকায় একটি স্পিডবোটে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটির নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যান নৌবাহিনীর মাস্টার চিফ পেটি অফিসার (এক্স)(সিডি) এস এম কামরুজ্জামান (৫৪)। তিনি দীর্ঘ ৩২ বছর ধরে বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত ছিলেন।

ঘটনার পরপরই বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির দুটি ডুবুরি দলের আট সদস্য উদ্ধার অভিযান শুরু করেন। পরে সন্ধ্যা ৭টার দিকে বানৌজা নির্ভীক ঘাঁটি, চট্টগ্রাম থেকে আরও দুটি ডুবুরি দলের আট সদস্য ঘটনাস্থলে যোগ দিলে মোট চারটি ডুবুরি দল সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

পরদিন অর্থাৎ শনিবার (১ আগস্ট) সকাল ১১টা ১০ মিনিটে কাপ্তাই লেক সংলগ্ন বোটপুল এলাকা থেকে নিখোঁজ নাবিকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ডুবুরি দল।

পরে সকাল ১১টা ২০ মিনিটে ঘাঁটি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা ও আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য মেডিকেল টিমের তত্ত্বাবধানে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত বানৌজা ঈসা খান নৌঘাঁটির হাসপাতালে পাঠানো হয়।

নৌবাহিনী সূত্র জানিয়েছে, ঘটনার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও পরবর্তী আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এছাড়া স্পিডবোটে যান্ত্রিক ত্রুটির বিষয়টি খতিয়ে দেখতে প্রয়োজনীয় তদন্তও পরিচালনা করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।