মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন, শিশুর সুস্বাস্থ্যে মাতৃদুগ্ধের গুরুত্বের ওপর জোর

মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন, শিশুর সুস্বাস্থ্যে মাতৃদুগ্ধের গুরুত্বের ওপর জোর

মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন, শিশুর সুস্বাস্থ্যে মাতৃদুগ্ধের গুরুত্বের ওপর জোর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

“মায়ের দুধই শিশুর সর্বোত্তম পুষ্টি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। মাতৃদুগ্ধের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে নবজাতকের পুষ্টি ও রোগ প্রতিরোধে মায়ের দুধের গুরুত্ব তুলে ধরা হয়।

রবিবার (২ আগস্ট) সকাল ১১টায় মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিটি কর্নারে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ উদ্বোধনী সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্ঠা চাকমা, এসআই মো. আব্দুল আওয়াল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এডিন চাকমা এবং মহালছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন। এছাড়া স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, শিশুর জন্মের পরপরই শালদুধ (কলোস্ট্রাম) পান করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে এবং অপুষ্টি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং এরপর উপযুক্ত পরিপূরক খাবারের পাশাপাশি কমপক্ষে দুই বছর বা তারও বেশি সময় মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখা প্রয়োজন।

বক্তারা মাতৃদুগ্ধের বিকল্প হিসেবে অপ্রয়োজনীয় কৃত্রিম খাদ্য ব্যবহারে নিরুৎসাহিত করার পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে মায়েদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। তাদের মতে, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে মাতৃদুগ্ধ পান নিশ্চিত করার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত মহালছড়ি উপজেলায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, পরামর্শ প্রদান, আলোচনা সভা ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালিত হবে। এসব কর্মসূচির মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *