বাঘাইছড়িতে বন্যার্ত ৫০০ পরিবারের পাশে রেড ক্রিসেন্ট

বাঘাইছড়িতে বন্যার্ত ৫০০ পরিবারের পাশে রেড ক্রিসেন্ট

বাঘাইছড়িতে বন্যার্ত ৫০০ পরিবারের পাশে রেড ক্রিসেন্ট
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ৫০০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি জেলা শাখা। খাদ্য সহায়তার পাশাপাশি অস্থায়ী আশ্রয় ও স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় সামগ্রীও বিতরণ করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বাঘাইছড়ি উপজেলা মিলনায়তনে (অডিটোরিয়াম) আয়োজিত এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য নিজাম উদ্দিন বাবু। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি জেলা শাখার ভাইস প্রেসিডেন্ট শফিউল আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, রাঙামাটি জেলা বিএনপির কৃষি বিষয়ক সহ-সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সদস্য সেলিম উদ্দিন বাহারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৫৫০ থেকে ৬০০ জন সুবিধাভোগী ও স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।

বাঘাইছড়িতে বন্যার্ত ৫০০ পরিবারের পাশে রেড ক্রিসেন্ট

রেড ক্রিসেন্ট সূত্রে জানা যায়, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে সাত দিনের খাদ্য সহায়তা প্যাকেজ দেওয়া হয়েছে। প্যাকেজে চাল, ডাল, ভোজ্যতেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী অন্তর্ভুক্ত ছিল। এছাড়া বন্যার কারণে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিটি পরিবারকে একটি করে ত্রিপল দেওয়া হয়, যাতে তারা অস্থায়ী আশ্রয় নিশ্চিত করতে পারেন।

এর পাশাপাশি প্রতিটি পরিবারের হাতে একটি করে ডিগনিটি কিট তুলে দেওয়া হয়। এতে স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী অন্তর্ভুক্ত ছিল, যা দুর্যোগ-পরবর্তী সময়ে স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়ক হবে।

ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অন্যতম প্রধান দায়িত্ব। বাঘাইছড়ির সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ত্রাণসামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা জানান, বন্যার কারণে অনেক পরিবার খাদ্যসংকট ও নানা দুর্ভোগের মধ্যে পড়েছিল। রেড ক্রিসেন্টের এই সহায়তা তাদের তাৎক্ষণিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়দের মতে, সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের এ ধরনের সহায়তা দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমকে আরও গতিশীল করে এবং ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ সহজ করে তোলে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *