খাগড়াছড়িতে জুলাই স্মৃতি স্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

খাগড়াছড়িতে জুলাই স্মৃতি স্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

খাগড়াছড়িতে জুলাই স্মৃতি স্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ ও যোদ্ধাদের স্মরণে খাগড়াছড়িতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি পালন করা হয়।

সকাল ১০টার দিকে প্রথমে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া। এরপর জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন।

May be an image of one or more people and text that says "দ্ভাস 09666775566 KHAGRACHARI KHAGRACHARGATE GATE লপত বস " -২ ২০২৫ 재이엄 শদধাঞ্লি"

জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বীর মুক্তিযোদ্ধারা এবং পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশের সদস্যরা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ ও যোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত ব্যক্তিরা জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদ এবং আন্দোলনে অংশ নেওয়া সাহসী মানুষদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা জুলাইয়ের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *