লক্ষ্মীছড়িতে অবৈধভাবে পাচারকালে সেনাবাহিনীর অভিযানে ৩০ লাখ টাকার বাঁশ-কাঠ জব্দ

লক্ষ্মীছড়িতে অবৈধভাবে পাচারকালে সেনাবাহিনীর অভিযানে ৩০ লাখ টাকার বাঁশ-কাঠ জব্দ

লক্ষ্মীছড়িতে অবৈধভাবে পাচারকালে সেনাবাহিনীর অভিযানে ৩০ লাখ টাকার বাঁশ-কাঠ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে মজুদ করা বিপুল পরিমাণ বাঁশ ও কাঠ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বুধবার (২৮ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন খিরাম আর্মি ক্যাম্পের টহলদল বড়ইতলি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের এসব বনজদ্রব্য জব্দ করে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, অভিযানে মোট ২ হাজার ৫৩৩ টুকরা কাঠ ও ৬ হাজার ৩৬০টি বাঁশ জব্দ করা হয়। জব্দ করা কাঠের মধ্যে রয়েছে ১ হাজার ২৮২ টুকরা সেগুন, ১ হাজার ৫৯ টুকরা গামার, ৮৮ টুকরা কড়ই এবং ১০৪ টুকরা লামা কাঠ। এসব কাঠের পরিমাণ আনুমানিক ২ হাজার ঘনফুট। জব্দ করা কাঠ ও বাঁশের সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা বলে জানা গেছে।

অভিযান শেষে লক্ষ্মীছড়ি জোন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী খিরাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিফাত ইবনে আলমের উপস্থিতিতে জব্দ করা কাঠ ও বাঁশ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সর্তা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, বনজ সম্পদ পাচার রোধ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অবৈধভাবে কাঠ ও বাঁশ সংগ্রহ, মজুদ এবং পাচারের বিরুদ্ধে তৎপরতা অব্যাহত থাকলে বনজ সম্পদের সুরক্ষা জোরদার করা সম্ভব হবে।

অবৈধ বনজদ্রব্য পাচার রোধ, বনজ সম্পদ সংরক্ষণ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed