জুলাই গণঅভ্যুত্থান দিবসে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজিত প্রতিযোগিতাগুলোতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

May be an image of dais and text that says "জুলাই গণঅড়্যখান দিবস- ২০২৬ রচনা, আ চত্রান্কন প্রতিযোগিতা 3 চেনা সভা বান অমি মরুল ধ্যেক্ষ লে. লে.কনে কলে ন খান, এমফল 유부니"

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের দায়িত্ব ও করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খাঁন। তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

May be an image of one or more people, people performing martial arts, violin and text

এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশপ্রেম, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন প্রজন্মকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

আয়োজকরা জানান, জাতীয় দিবসগুলোর তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *