গনঅভ্যুত্থান দিবসে বাঘাইছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা
![]()
জার্নাল প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে রাঙামাটির বাঘাইছড়িতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় উপজেলা কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির আহম্মেদের সভাপতিত্বে এবং প্রচার সেক্রেটারি ডা. সর্দার আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন পৌর সভাপতি মো. নেয়ামত উল্লাহ, উপজেলা জামায়াতের টিম সদস্য মো. আবুল কাইয়ুম, মাওলানা মো. ইকবাল করিম ও মো. হানিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “ছাত্র-জনতার জুলাই আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল। আন্দোলনে আত্মত্যাগকারীদের অবদানের প্রতি সম্মান জানিয়ে দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অনতিবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।”
আলোচনা সভা শেষে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মাইনীমুখ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।