বন্যার পর পাহাড়ধসের ঝুঁকি কমাতে রোয়াংছড়িতে ২০ হাজার চারা বিতরণ

বন্যার পর পাহাড়ধসের ঝুঁকি কমাতে রোয়াংছড়িতে ২০ হাজার চারা বিতরণ

বন্যার পর পাহাড়ধসের ঝুঁকি কমাতে রোয়াংছড়িতে ২০ হাজার চারা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বন্যার পর পাহাড়ধসের ঝুঁকি কমানো, মাটির ক্ষয় রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বান্দরবানের রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ২০ হাজার বনজ গাছের চারা বিতরণ করা হয়।

সোমবার (১০ আগস্ট) সকালে রোয়াংছড়ি উপজেলার উ সারা লাইব্রেরি প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি, বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ, জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি হাজী আবুল বশর, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও অর্থ সম্পাদক মো. মহিউদ্দীন। এ ছাড়া স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

বন্যার পর পাহাড়ধসের ঝুঁকি কমাতে রোয়াংছড়িতে ২০ হাজার চারা বিতরণ

আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে অতিবৃষ্টি ও ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় গাছপালা কমে যাওয়ায় মাটির ক্ষয়ও বাড়ছে। ফলে পাহাড়ধসের ঝুঁকি কমাতে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও বন সংরক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।

তারা আরও বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই নয়, পাহাড়ি এলাকার মাটি সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

পরে অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে বনজ গাছের চারা বিতরণ করেন।

আয়োজকরা জানান, রোয়াংছড়িতে ২০ হাজার চারা বিতরণের পাশাপাশি চলতি বছর বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় মোট ৫০ হাজার গাছের চারা রোপণ ও বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *