রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গুলি উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গুলি উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গুলি উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও এক রাউন্ড এসএমজি বুলেট উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের ডিআরসি মাঠসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

১৪ এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ডিআরসি মাঠসংলগ্ন এলাকায় রফিক নামে এক রোহিঙ্গার পরিত্যক্ত দোকানের সামনে তল্লাশি চালানো হয়। এ সময় মাটির নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গুলি দেখতে পান অভিযানকারী দলের সদস্যরা।

পরে সেগুলো মাটি খুঁড়ে উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও এক রাউন্ড এসএমজি বুলেট।

উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ক্যাম্পের নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির গুরুত্ব আবারও সামনে এসেছে। ক্যাম্পগুলোতে বিভিন্ন অপরাধী চক্রের তৎপরতা ঠেকাতে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন বলেন, “বর্তমানে সংশ্লিষ্ট ক্যাম্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে। ক্যাম্প এলাকায় অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি জানান, ক্যাম্প এলাকায় অবৈধ অস্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed