মানিকছড়িতে হতদরিদ্র দুই পরিবারকে পার্বত্য ফাউন্ডেশনের সেলাই মেশিন প্রদান

মানিকছড়িতে হতদরিদ্র দুই পরিবারকে পার্বত্য ফাউন্ডেশনের সেলাই মেশিন প্রদান

মানিকছড়িতে হতদরিদ্র দুই পরিবারকে পার্বত্য ফাউন্ডেশনের সেলাই মেশিন প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর হতদরিদ্র ও কর্মহীন পরিবারকে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পার্বত্য ফাউন্ডেশন’।

এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুই অসহায় পরিবারের সদস্যের হাতে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকালে সংগঠনের প্রতিনিধিরা মানিকছড়ি উপজেলার পান্নাবিল এলাকার শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ মনসুর আলী এবং ভোলাইয়াপাড়া এলাকার হতদরিদ্র বাসিন্দা আসমা আক্তারের বাড়িতে গিয়ে তাদের কাছে সেলাই মেশিন পৌঁছে দেন।

ফাউন্ডেশন সংশ্লিষ্টরা জানান, শুধু সহায়তা প্রদান নয়, হতদরিদ্র ও কর্মহীন মানুষের জন্য টেকসই আয়ের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সেলাই মেশিন ব্যবহার করে উপকারভোগীরা ঘরে বসেই কাপড় সেলাইয়ের কাজ করতে পারবেন। এর মাধ্যমে তাদের নিয়মিত আয়ের সুযোগ সৃষ্টি হবে এবং ধীরে ধীরে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনা সম্ভব হবে।

তারা বলেন, প্রত্যন্ত পাহাড়ি এলাকার অনেক পরিবার বিভিন্ন কারণে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত। বিশেষ করে শারীরিক প্রতিবন্ধী ও অতিদরিদ্র মানুষের জন্য ঘরে বসে আয়ের সুযোগ তৈরি করা গেলে তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সেই বিবেচনায় প্রয়োজন ও সক্ষমতা অনুযায়ী উপকারভোগীদের নির্বাচন করে সেলাই মেশিন দেওয়া হয়েছে।

পার্বত্য ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, দারিদ্র্য বিমোচনের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আত্মকর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এককালীন সহায়তার পরিবর্তে আয় করার উপকরণ তুলে দেওয়ার মাধ্যমে উপকারভোগীদের দীর্ঘমেয়াদে স্বাবলম্বী করার চেষ্টা করা হচ্ছে।

মানিকছড়িতে হতদরিদ্র দুই পরিবারকে পার্বত্য ফাউন্ডেশনের সেলাই মেশিন প্রদান

সেলাই মেশিন পাওয়ার পর উপকারভোগীরা এ উদ্যোগের জন্য পার্বত্য ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের আশা, সেলাই মেশিনের মাধ্যমে কাজ শুরু করে তারা নিজেদের এবং পরিবারের প্রয়োজন মেটাতে আয় করতে পারবেন।

শুধু কর্মসংস্থান সৃষ্টি নয়, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা ও সামাজিক সহায়তামূলক বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করছে পার্বত্য ফাউন্ডেশন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দুর্গম এলাকার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, পড়ালেখায় উৎসাহ প্রদানসহ বিভিন্ন কর্মসূচি নিয়মিত পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জরুরি প্রয়োজনেও মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।

ফাউন্ডেশন সংশ্লিষ্টরা জানান, ২০২০ সাল থেকে পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক ও দুর্গম জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা সহায়তা, মানবিক সহযোগিতা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ধারাবাহিকভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

এরই অংশ হিসেবে খাগড়াছড়ির মানিকছড়িসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী, কুরআন শরিফ, শিক্ষার্থীদের গাইড বই ও শিক্ষা উপকরণ, নতুন পোশাক বিতরণ, টিউবওয়েল সংস্কার এবং ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তাসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

পার্বত্য ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা বলেন, প্রান্তিক ও হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যেই তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *