রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সরকারের মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদকবিরোধী সামাজিক সচেতনতা বাড়ানো এবং তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে চন্দ্রঘোনা থানা পুলিশ এ কর্মসূচির আয়োজন করে।

বুধবার (১৯ আগস্ট) সকালে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মাদকবিরোধী র‍্যালিটি বের হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। র‍্যালিটি বাঙ্গালহালিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যাত্রী ছাউনির সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শাকের আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুফ হাসান।

সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি ব্যক্তির জীবন নষ্ট করার পাশাপাশি পরিবার ও সমাজের ওপরও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়; সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তারা বলেন, বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে নিয়মিত সচেতনতা তৈরি করা প্রয়োজন।

রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন, সহপ্রচার সম্পাদক মো. মিজানুর রহমান প্রিন্স, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য জিকু কুমার দে, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. সুমন খান, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক মোল্লা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজস্থলী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু হুরায়রা, বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, স্থানীয় গণমাধ্যমকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাঙ্গালহালিয়া কলেজ, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় ও শফিপুর মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

চন্দ্রঘোনা থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদকমুক্ত সমাজ গঠনে জনসম্পৃক্ততা বাড়ানো এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *