ফারাক্কার সব গেট খুলে দিতে শুভেন্দুকে বিহারের মুখ্যমন্ত্রীর ফোন
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ফোনে ফারাক্কা বাঁধের সব গেট খুলে দিতে অনুরোধ জানিয়েছে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ।
এক্সে এক পোস্টে বিহারের মুখ্যমন্ত্রী বলেছেন, ফারাক্কার সব গেট খুলে দিলে নদীর স্বাভাবিক প্রবাহ সহজ করবে এবং বিহারের বন্যা পরিস্থিতি স্বাভাবিকে সহায়তা করবে।
সম্রাট চৌধুরী এক্সে লিখেছেন, গঙ্গা নদীর পানি বৃদ্ধি ও বিহারের বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে ফোনে কথা বলেছি এবং ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছি।
তিনি আরও লিখেছেন, ফারাক্কা বাঁধের গেটগুলো খুলে দিলে গঙ্গার পানি প্রবাহ সুগম হবে এবং বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সহজ হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ ব্যাপারে দ্রুত ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। বর্তমানে বিহারের নিরাপত্তা ও ত্রাণ কার্যক্রমই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
ফারাক্কা বাঁধের গেটগুলো খুলে দিলে বাংলাদেশের জন্য হতে পারে ভয়াবহ বিপর্যয়। গঙ্গা নদীতে নির্মিত ফারাক্কা বাঁধ ভারতের বিহার ও পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় অবস্থিত। দেশটির প্রশাসন বাঁধের সুরক্ষায় ফারাক্কার সবকটি গেট খুলে দিলে উজানের আটকে থাকা বিশাল পানিপুঞ্জ গঙ্গা হয়ে সরাসরি বাংলাদেশে প্রবেশ করবে, যা বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।