টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ৫০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ৫০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ৫০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের ৫০ লিটার দেশীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (৩১ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শীলখালী এলাকায় বিজিবি চেকপোস্টসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়ার একটি দল দক্ষিণ শীলখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে চলাচল করা একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে ইজিবাইকের ভেতর থেকে ৫০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা। এ সময় মাদক পরিবহন ও কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার করা দেশীয় মদ, জব্দ করা মোবাইল ফোন ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, কোস্ট গার্ড দেশীয় মদসহ একজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে কক্সবাজার আদালতে পাঠানো হবে।

সংশ্লিষ্টরা বলছেন, সীমান্ত ও উপকূলীয় এলাকা হওয়ায় টেকনাফে মাদকের অবৈধ বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত নজরদারি ও অভিযান গুরুত্বপূর্ণ। মাদক কারবারিরা বিভিন্ন কৌশলে মাদক পরিবহন ও সরবরাহের চেষ্টা করলেও কোস্ট গার্ডের নিয়মিত তৎপরতায় এসব কর্মকাণ্ডে বাধা সৃষ্টি হচ্ছে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় এলাকায় মাদকদ্রব্যের অবৈধ পরিবহন, পাচার ও বিস্তার রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *