নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ নুর মোহাম্মদ (২০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় অভিযান চালিয়ে নুর মোহাম্মদকে আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, আটক নুর মোহাম্মদ এফডিএমএন ক্যাম্প-১-এর এফ/১৩ ব্লকের বাসিন্দা। তার কাছ থেকে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও চলছে।

৩৪ বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্তে মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *