কাপ্তাইয়ের উন্নয়নে জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত থাকবে: দীপন তালুকদার

কাপ্তাইয়ের উন্নয়নে জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত থাকবে: দীপন তালুকদার

কাপ্তাইয়ের উন্নয়নে জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত থাকবে: দীপন তালুকদার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার (দীপু) বলেছেন, কাপ্তাইয়ের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পর্যটনসহ সার্বিক উন্নয়নে জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত থাকবে। একই সঙ্গে সব সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে কাপ্তাইয়ের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইয়াসিন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার ছাড়াও জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা পরিষদের সদস্য শাশ্বত চাকমা রিংকু এবং উথোয়াই মং মারমাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনার জবাবে দীপন তালুকদার বলেন, কাপ্তাইবাসীর ভালোবাসা ও আন্তরিকতায় তিনি কৃতজ্ঞ। কাপ্তাইয়ের উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও পর্যটনসহ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। এ সময় তিনি সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য ও কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা কাপ্তাইয়ের সড়ক যোগাযোগ, নৌপথ, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও পর্যটন খাতের উন্নয়নে জেলা পরিষদের চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন কাপ্তাইয়ের উন্নয়নে জেলা পরিষদের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, জাসাস জেলা কমিটির সভাপতি কামাল হোসেন, রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি আলী আহাদ, সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মায়ারাম তঞ্চঙ্গ্যা, রাইখালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাসেম মেম্বার এবং চিৎমরম ইউনিয়ন বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে রাঙামাটি জেলা ও কাপ্তাই উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।