গুইমারায় জেএসএন আবাসিক উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন

গুইমারায় জেএসএন আবাসিক উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন

গুইমারায় জেএসএন আবাসিক উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির গুইমারা উপজেলার দেওয়ানপাড়ায় জেএসএন আবাসিক উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেছেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে নির্মিত ভবনটির প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ২ কোটি টাকা।

শুক্রবার দুপুরে দেওয়ানপাড়া জেএসএন আবাসিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত ভবনের উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যালয়টিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএইচটি মিশনারি বুড্ডিস্ট মংক অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি রাজগুরু ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল চাবিকাঠি। দুর্গম পাহাড়ি জনপদের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।

May be an image of one or more people, dais and text

তিনি বলেন, দুর্গম এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও উন্নত করা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নবনির্মিত একাডেমিক ভবনটি চালু হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমের জন্য আরও উপযোগী পরিবেশ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের নিয়মিত ও মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামো থাকলে শিক্ষার সুযোগ আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা থাকে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাঙামাটি অঞ্চলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, মাটিরাঙ্গা জোন অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল, গুইমারা রিজিয়নের স্টাফ অফিসার মেজর জিয়াউর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়ন ও বাস্তবায়নে নির্মিত দুই কোটি টাকা ব্যয়ের এ একাডেমিক ভবন উদ্বোধনের ফলে দেওয়ানপাড়া জেএসএন আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে অবকাঠামোগত সুবিধা আরও বাড়ল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed