খাগড়াছড়ি জোনের উদ্যোগে আরও ৬১ জনের চোখের ছানি অপারেশন সম্পন্ন

খাগড়াছড়ি জোনের উদ্যোগে আরও ৬১ জনের চোখের ছানি অপারেশন সম্পন্ন

খাগড়াছড়ি জোনের উদ্যোগে আরও ৬১ জনের চোখের ছানি অপারেশন সম্পন্ন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি জনপদের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে বিনামূল্যে চোখের ছানি অপারেশন কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন। এ কার্যক্রমের দ্বিতীয় ধাপে আরও ৬১ জন রোগীর চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে এসব রোগীর অপারেশন করা হয়।

জানা যায়, গত ১৯ আগস্ট খাগড়াছড়ির পানছড়ি মডেল মসজিদ কমপ্লেক্সে খাগড়াছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে প্রায় ৬০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। ক্যাম্পেইনে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ১৫৫ জনের চোখে ছানি শনাক্ত হলে তাঁদের উন্নত চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থা গ্রহণ করে সেনাবাহিনী।

খাগড়াছড়ি জোনের উদ্যোগে আরও ৬১ জনের চোখের ছানি অপারেশন সম্পন্ন

এ উদ্যোগের অংশ হিসেবে গত ১৯ সেপ্টেম্বর প্রথম ধাপে ৮৪ জন ছানি আক্রান্ত রোগীকে অপারেশনের জন্য চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে ৬৩ জনের চোখের ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়।

পরবর্তী সময়ে গত ১৪ নভেম্বর দ্বিতীয় ধাপে আরও ৮০ জন রোগীকে একই হাসপাতালে পাঠানো হয়। এ পর্যায়ে ৫৮ জনের অপারেশন সম্পন্ন হয়েছে। পাশাপাশি আরও তিনজন রোগী অপারেশন-পরবর্তী চিকিৎসার জন্য বর্তমানে হাসপাতালে রয়েছেন। ফলে দ্বিতীয় ধাপে হাসপাতালে পাঠানো ৮০ জনের মধ্যে মোট ৬১ জনের অপারেশন সম্পন্ন হয়েছে বা তাঁরা অপারেশন-পরবর্তী চিকিৎসা নিচ্ছেন।

অন্যদিকে, বাকি ১৯ জন রোগীর শারীরিক জটিলতার কারণে তাৎক্ষণিকভাবে অপারেশন করা সম্ভব হয়নি। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। শারীরিক অবস্থা অনুকূলে এলে পুনরায় চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে পাঠিয়ে তাঁদের অপারেশনের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।

খাগড়াছড়ি জোনের উদ্যোগে আরও ৬১ জনের চোখের ছানি অপারেশন সম্পন্ন

খাগড়াছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে উন্নত চক্ষু চিকিৎসার সুযোগ পাচ্ছেন। বিশেষ করে আর্থিক অসচ্ছলতা ও দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে যাঁদের পক্ষে দূরে গিয়ে চোখের চিকিৎসা করানো কঠিন, তাঁদের জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে। ছানি অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পেলে এসব রোগীর স্বাভাবিক জীবনযাপনও সহজ হবে।

স্থানীয়দের কাছে সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে। দুর্গম পার্বত্য অঞ্চলের মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং অসহায় রোগীদের উন্নত চিকিৎসার সুযোগ করে দেওয়ার এ ধরনের কার্যক্রম জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *