সেনাবাহিনী প্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ অব আর্মির সৌজন্য সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ অব আর্মির সৌজন্য সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ অব আর্মির সৌজন্য সাক্ষাৎ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ অব আর্মি মেজর জেনারেল ক্রিস স্মিথ।

রোববার সেনাসদরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ অব আর্মির নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাসদরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুই পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

May be an image of text

সাক্ষাৎকালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান পেশাগত যোগাযোগ ও সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎটি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *