কক্সবাজারের কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারের কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারের কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের কুতুবদিয়ায় বজ্রপাতে আবুল কাশেম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেইজ্জার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম মেইজ্জার পাড়ার বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি ‘রেহেনার বাপ’ ও ‘জম হালাইয়া’ নামে পরিচিত ছিলেন।

স্থানীয় বাসিন্দা আরফাত জানান, সন্ধ্যার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে আবুল কাশেম গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল হক বলেন, বজ্রপাতে আবুল কাশেম নামের একজনের মৃত্যুর খবর জেনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, একইদিন দুপুরে টেকনাফে মোহাম্মদ আলম (৩০) নামের এক কৃষক বজ্রপাতে আহত হন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *