আইসিজের রায় দ্রুত বাস্তবায়নে মিয়ানমারের প্রতি আহ্বান ইইউর

আইসিজের রায় দ্রুত বাস্তবায়নে মিয়ানমারের প্রতি আহ্বান ইইউর

আইসিজের রায় দ্রুত বাস্তবায়নে মিয়ানমারের প্রতি আহ্বান ইইউর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের বিষয়ে এক বিবৃতিতে ইইউর মুখপাত্র এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে আমলে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে বিশ্বজুড়ে দায়মুক্তির সংস্কৃতির বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

ইইউ বলেছে, রোহিঙ্গা জনগোষ্ঠী বাস্তুচ্যুতি ও সহিংসতাসহ ভয়াবহ দুর্ভোগের শিকার হয়েছে। তাদের এই দুর্দশার কথা ভুলে যাওয়ার সুযোগ নেই।

আইসিজের এই ঐতিহাসিক রায় ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার অপরিহার্যতা এবং আন্তর্জাতিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরেছে।

বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য জবাবদিহি নিশ্চিত করার ওপর ইউরোপীয় ইউনিয়ন বরাবরই গুরুত্ব দিয়ে আসছে। সংকটের টেকসই সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইইউর মতে, মিয়ানমারকে বিলম্ব না করে আইসিজের রায় সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। এর মধ্যে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বাধ্যবাধকতাও রয়েছে। পুনরুদ্ধার বা পূর্বাবস্থা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে ক্ষয়ক্ষতি পূরণ সম্ভব না হলে সেই ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে।

বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়, আইসিজের সিদ্ধান্ত মেনে চলা কোনো ঐচ্ছিক বিষয় নয়; আন্তর্জাতিক আইনের অধীনে এটি একটি বাধ্যবাধকতা।

ইউরোপীয় ইউনিয়ন আরও বলেছে, আন্তর্জাতিক আইনকে সম্মান করার মাধ্যমেই রাষ্ট্রগুলোর মধ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে ক্রমবর্ধমান বহুমুখী হুমকি এবং আন্তর্জাতিক আইনের ব্যাপক লঙ্ঘনের এই সময়ে আইসিজের স্বাধীনতা, কর্তৃত্ব ও ভূমিকা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিবৃতিতে সব পক্ষকে আদালতের রায় অবিলম্বে ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

ইইউ আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে বলেছে, আন্তর্জাতিক পর্যায়ে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আদালতের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে। একই সঙ্গে সব রাষ্ট্রকে আইসিজের সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *