বাঘাইছড়িতে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে ৩ আসামি গ্রেপ্তার
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বাঘাইছড়িতে কিশোর গ্যাং দমন ও মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শফিক, রাকিব হোসেন ও ফজলু।
পুলিশ সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম রানার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বদ্যকলোনি ও মাদ্রাসাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, জনস্বার্থে মাদক ও কিশোর গ্যাংবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।